Torongoo এর ওয়ারেন্টি নীতিমালা

Torongoo -এ আমরা প্রতিটি প্রোডাক্টের সাথে নির্দিষ্ট ওয়ারেন্টি প্রদান করি। এই ওয়ারেন্টির মেয়াদ প্রোডাক্ট অনুযায়ী ভিন্ন হতে পারে, যা ৭ দিন থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে। প্রতিটি প্রোডাক্টের ওয়ারেন্টি সম্পর্কিত তথ্য ওয়েবসাইটে উল্লেখ করা থাকবে, তাই অর্ডার করার আগে এই তথ্যগুলো ভালোভাবে দেখে নিন।

ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আপনি আমাদের ফেসবুক পেজে সরাসরি প্রোডাক্ট নিয়ে মেসেজ করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে ঢাকার ঠিকানায় পাঠাতে পারেন। তবে কুরিয়ার ফি ক্রেতাকেই বহন করতে হবে। কিছু ছোট সমস্যার ক্ষেত্রে, যেমন প্রোডাক্ট চালানোর পদ্ধতি বা কনফিগারেশন সম্পর্কিত সাহায্যের জন্য, আমরা ওভার ফোনে সাপোর্ট প্রদান করি। এই ধরনের ছোটখাট সমস্যার জন্য প্রোডাক্ট আমাদের কাছে পাঠানোর প্রয়োজন নেই।

যে কোনো প্রকার ওয়ারেন্টি ক্লেইমের জন্য, প্রোডাক্টের প্রমাণপত্র, ক্রয় রসিদ এবং ওয়ারেন্টি কার্ড প্রয়োজন হবে। এই তথ্য প্রদান করার পরে, আমরা আপনার সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping