Torongoo এর অনলাইন ডেলিভারি নীতিমালা
Torongoo -এর প্রোডাক্ট বর্তমানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা শহরসহ সারা বাংলাদেশের গ্রাম পর্যায়েও হোম ডেলিভারি করা হচ্ছে (তবে সেন্টমার্টিন, টেকনাফের কিছু দুর্গম এলাকা বাদে)। আপনার অর্ডারকৃত প্রোডাক্ট সময়মত ডেলিভারি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ডেলিভারি সময় এবং চার্জ
ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে ডেলিভারি চার্জ ৬০ টাকা এবং সারা বাংলাদেশের জন্য ১২০ টাকা। সাধারণত, অর্ডার কনফার্ম করার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় এবং ৪৮-৯৬ ঘণ্টার মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি করা হয়ে থাকে। তবে প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য পরিস্থিতির কারণে ডেলিভারিতে বিলম্ব হতে পারে।
আন্তর্জাতিক পেমেন্টের ক্ষেত্রে, ক্রেতাকে কার্ডের স্বচ্ছ ছবি এবং কার্ডহোল্ডারের ভোটার আইডি বা পাসপোর্টের কপি আমাদের অফিশিয়াল ইমেইল বা ফেসবুক পেজে পাঠাতে হবে। আন্তর্জাতিক কার্ডে কোনো ইএমআই (EMI) প্রযোজ্য নয়।
